spot_img

পাকিস্তানের উদ্দেশ্য কায়েমের জন্য কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশে পাকিস্তানের উদ্দেশ্য কায়েমের জন্য কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, আমারা আবারও ক্ষমতায় আসতে বা বিরোধী দলে যেতে পারি। দেশটা এ লক্ষ্যেই উন্নতি করা হয়েছে। কিন্তু স্বাধীনতাবিরোধীদের স্বপ্ন পূরণের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানের উদ্দেশ্য কায়েমের জন্য কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে জামালপুরের ইসলামপুরে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমরা সৃজনশীল, বিরোধী একটি রাজনৈতিক দল চাই। আমরা এমন একটি রাজনৈতিক দল চাই, যারা আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখাবেন, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন।

ইসলামপুর উপজেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ