spot_img

সরকারের ডানে-বায়ে যাওয়ার জায়গা নেই; বিদেশে যাওয়ার ভিসাও বন্ধ : গয়েশ্বর

সরকারের ডানে-বায়ে যাওয়ার জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, এই সরকারের ডানে-বায়ে যাওয়ার জায়গা নেই। বিদেশে যাওয়ার ভিসাও বন্ধ। তাই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শেখ হাসিনাকে বিদায় করতে হবে। খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে শেখ হাসিনার কাছে আকুতি-মিনতি চলবে না।

শনিবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, গতকালকে প্রধানমন্ত্রী ভাষণে বলেছেন, ‘আপনাদের ভোটে আমি নির্বাচিত, আপনারা ভোট দিয়েছেন।’ এটা ঠাট্টা-মশকরা। এটা মিথ্যা কথা বলা ছাড়া আর কিছুই না। আমরা বলতে চাই, এই মশকরা করার দিন শেষ।

গয়েশ্বর বলেন, খালেদা জিয়ার নাম ধরে কোনো কর্মসূচি দিলে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করে আন্দোলন করার জন্য, এই সরকারের পরিণতি দেখার জন্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ