spot_img
spot_img

বিরোধী দলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছা ব্যবহার করা হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র হিসেবে। বিরোধী দলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রের যথেচ্ছা ব্যবহার করা হচ্ছে। দেশে বিরোধী দলমতের মানুষ বন্দিশিবিরে অবস্থান করার মতো বসবাস করছে। নির্বাচন, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকারকে সমাধিস্থ করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলা, গ্রেফতার, জুলুম-নির্যাতনের এক বিপজ্জনক পরিবেশে বিএনপিসহ বিরোধী দলের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে। শাসকগোষ্ঠীর হিংস্র দানবেরা রক্তের নেশায় সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সহিংস সন্ত্রাসে উৎসাহী একটি দল। অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া বর্তমান সরকারের সংঘটিত অপশাসনেরই একটি নিকৃষ্ট উদাহরণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ