spot_img

ইজতেমা মাঠে সাদপন্থিদের হাতে হত্যার ঘটনায় ২৩ জনের জামিন

টঙ্গীর বিশ্ব ইজতেমারে মাঠে দিল্লির সাদপন্থিদের হাতে তিন জন হত্যার ঘটনায় তাদের ২৩ জনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আমামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, যাদের আসামি করা হয়েছে, তাবের বেশিরভাগের বয়স ৮০ বছরের বেশি। একই সঙ্গে তারা গণ্যমান্য ব্যক্তি। ২৩ জনকে পুলিশি প্রতিবেদন দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ