ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কাছে সোমবারের ভয়াবহ ভূমিকম্প নিয়ে সমবেদনা প্রকাশ করেছেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তিনি প্রেসিডেন্ট এরদোগানের সাথে একটি ফোন কলে এ সমবেদনা জানান।
এ ফোন কলে জেলেনস্কি যারা ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতি ও আহতদের সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য; বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় আড়াই কোটির বেশি মানুষ ভূমিকম্পের শিকার হয়েছেন।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি












