spot_img

বিস্ফোরণে বিএনপি জড়িত কি-না খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার (৮ মার্চ) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথ সভা শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি-না, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি-না, সেটি আমরা খতিয়ে দেখছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটি নাশকতা কিনা বিষয়টি সরকারের পক্ষ থেকে জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করতে পারে, সেজন্য দেশের জনগণের জানমাল রক্ষায় জনগণের পাশে থেকে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ