spot_img
spot_img

আল-আকসায় ইহুদিদের অনুপ্রবেশ; যা বললেন আকসার খতীব

ইহুদিকরণ পরিকল্পনার অংশ হিসেবেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রতিনিয়ত ইহুদিদের অনুপ্রবেশে সহায়তা করে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন মসজিদে আকসার খতীব শায়েখ ইকরামা সাবেরী।

তিনি বলেন, অবৈধ ইহুদি দখলদাররা আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে। অতঃপর সেখানে তালমুদিক আচার-অনুষ্ঠান পালন করে। এছাড়াও মসজিদ প্রাঙ্গণে উদ্ধত্যমূলকভাবে ঘোরাফেরা করে। এ সময় তাদের নিরাপত্তা দিয়ে থাকে ইসরাইলি বাহিনী।

অন্যদিকে, জেরুসালেমের আল-ওয়াদ এলাকা থেকে ‘জেরুসালেমাইট অ্যাক্টিভিস্ট’ নাফিসা খুয়েসকে গ্রেপ্তার করেছে ইসরাইলী বাহিনী।

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ