spot_img

গুলিস্তানে বিস্ফোরণে নিহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানস্থ সিদ্দিকবাজার এলাকার একটি বিল্ডিংয়ে গতকাল বিকালে ভয়াবহ বিস্ফোরণে ১৮ জন নিহত ও দু’শতাধিক আহত এবং বহু ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে খেলাফত মজলিস।

বুধবার (৮ মার্চ) গণমাধ্যমো পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের মহান আল্লাহর নিকট নিহত সকলের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় হতাহতদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং দ্রুত ও সঠিকভাবে তদন্ত করে এ ঘটনার প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

নেতৃদ্বয় আরও বলেন, দেশে ঘন ঘন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দায়ভার প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অবহেলা ও অসতর্কতার কারণে বার বার এ ধরণের ঘটনা ঘটছে। জননিরাপত্তার স্বার্থে সরকারকে এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ