spot_img

মাওলানা মুজিবুর রহমান হামিদীর মায়ের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

বুধবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো যৌথ শোকবার্তায় তারা বলেন, মরহুমা অনেক নেককার বান্দী ছিলেন। পবিত্র শাবান মাসের মধ্য রজনী শবে বরাতে ইন্তেকাল হওয়াটাও তাঁর পরম সৌভাগ্যেরই নিদর্শন। আমরা মরহুমার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউসে তাঁর সুউচ্চ মাকাম কামনা করছি।

উল্লেখ্য, মাওলানা মুজিবুর রহমান হামিদীর মা আজ ভোর ৪টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। বাদ জোহর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন বড়াইল গ্রামে নামাজে জানাজা শেষে তাঁর স্বামী মরহুম হাজী আবদুল মালেকের দানকৃত ‘বড়াইল কবরস্থানে’ তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার ছেলে মাওলানা মুজিবুর রহমান হামিদী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ