ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তা শরীফুল ইসলাম নুরীকে জিহ্বা কেটে হত্যা চেষ্টার ঘটনায় এ পর্যন্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার ( ০৭ মার্চ) সন্ধ্যায় চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
বুধবার (৮ মার্চ) দুপুরে র্যাব-৯ শহরের সরকার পাড়ায় নতুন ক্যাম্পে এক লিখিত প্রেসবিফ্রিংয়ে মার্ধ্যমে বিষয়টি জানান।
গ্রেফতাররা হলেন, জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।
মাহফিলে ইসলামি বক্তা শরীফুল ইসলাম নূরীর বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে পছন্দ হয়নি। তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে বক্তার জিহ্বা কেটে দেয় বলে স্বীকারোক্তি দিয়েছেন আসামিরা।










