spot_img

চলমান সঙ্কট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫২ বছরেও দেশের মানুষ মৌলিক অধিকার, ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষের বাক-স্বাধীনতা নেই। ন্যায় ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষ। অথচ শান্তির আশায় মানুষ বার বার বিভিন্ন দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। কিন্তু শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি।

বুধবার (৮ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের বাঙ্গরা বাজার থানা শাখা আয়োজিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন ঘটাতে হবে। ইসলামী আন্দোলন মানুুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, দেশ কঠিন সঙ্কট অতিক্রম করছে। এ সঙ্কট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ