spot_img

বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে : ছাত্রশিবির

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানস্থ সিদ্দিকবাজার এলাকার একটি বিল্ডিংয়ে গতকাল বিকালে ভয়াবহ বিস্ফোরণে ১৮ জন নিহত ও দু’শতাধিক আহত এবং বহু ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৮ মার্চ) গণমাধ্যমো পাঠানো এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন, ভয়াবহ বিস্ফোরণে বিপুলসংখ্যক মানুষের হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে! আহত হয়েছে শতাধিক। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক! এর মধ্যে গর্ভবতী নারীও আছেন।

তারা বলেন, হাসপাতালে অগ্নিদগ্ধ-আহত ও স্বজনদের আর্তচিৎকার জাতিকে গভীরভাবে মর্মাহত ও শোকাহত করেছে। এর আগেও পুরান ঢাকার নিমতলী, চট্টগ্রাম সীতাকুণ্ড, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মর্মান্তিত দৃশ্য জাতিকে দেখতে হয়েছে। এসব ঘটনার কোনোটিরই সঠিক তদন্ত বা ব্যবস্থা গ্রহণের নজির জাতি দেখতে পায়নি। ফলে এসব ঘটনার পেছনে কোনও রহস্য রয়েছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

তারা আরও বলেন, হৃদয়বিদারক এসব ঘটনার পেছনে কোনও পক্ষের অবহেলা, অব্যবস্থাপনা বা সংশ্লিষ্টতা থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি। একই সাথে এমন মর্মান্তিক দুর্ঘটনা রোধে এখনই সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ পরিস্থিতিতে আমরা মহান আল্লাহর দরবারে বিগলিতচিত্তে দু‘আ করছি যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নেতৃবৃন্দ বলেন, আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা, তাদের প্রিয়জনদের জন্য আল্লাহ তায়ালার নিকট ধৈর্য ধরার তাওফিক এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ