বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আল্লাহ তা‘আলা প্রথম যে ৫টি আয়াত নাযিল করেছেন, তাতে প্রথমেই পড়ার কথা বলেছেন। আর পড়া মানেই শিক্ষা। বুঝে পড়ার নামই হচ্ছে শিক্ষা। কুরআনে আল্লাহর নামে শিক্ষার কথা বলা হয়েছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহর নাম বাদ দিয়ে কোনও শিক্ষা হতে পারে না। সেটা হবে অশিক্ষা বা কুশিক্ষা। ওহির শিক্ষাই একমাত্র শিক্ষা। ওহির শিক্ষার আলোকেই শিক্ষার নীতিমালা তৈরি করতে হবে।
আজ বুধবার (৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা বিভাগ আয়োজিত বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রথম নাযিলকৃত ৫টি আয়াতে আল্লাহ তা‘আলা পড়তে বলেছেন। পড়া মানেই শিক্ষা। বুঝে পড়ার নামই হচ্ছে শিক্ষা। কুরআনে আল্লাহর নামে শিক্ষার কথা বলা হয়েছে। তার নাম বাদ দিয়ে পড়াশুনা ভিত্তিহীন। এটা শিক্ষা হতে পারেন না। অশিক্ষা বা কুশিক্ষা। শিক্ষা মানেই ওহির শিক্ষা, আল্লাহর দেওয়া শিক্ষা। আল্লাহ নেয়ামত দিয়েছেন। তাঁর নাম স্মরণ করা। তাঁর নামে শিক্ষা করা উচিত। যার নেয়ামত খায়, তার কথা স্মরণ না করা নিমক হারামী করা।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ওহির শিক্ষাই একমাত্র শিক্ষা। যার মাধ্যমে দুনিয়ার জীনব ও আখেরাতের জীবন সফল হতে পারে। আমরা কোন শিক্ষা চাই? কোন শিক্ষা জাতিকে দিতে চাই? আখেরাতের নাজাতে যার মাধ্যমে পাবো, আমরা সেই শিক্ষাই চাই। সেই জন্যই শিক্ষানীতির প্রস্তাবনা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতিকে সঠিকভাবে পরিচালনা করতে তাদের সঠিক শিক্ষা দিতে হবে। সেই আলোকে শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। সেই লোক তৈরি করতে হবে। তারাই বাস্তবায়ণ করতে পারবে। একদিকে ইসলামী শিক্ষানীতি অন্য দিকে লোক তৈরির করা।
তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য ৩টি বিষয় দরকার। প্রথমত লোক তৈরি করতে হবে, জনমত গঠন করতে হবে তারপর আল্লাহর সাহায্য। তখনই বিজয় আসবে। এটাই আল্লাহ ফয়সালা।










