spot_img
spot_img

গাজ্জায় পুষ্টিহীনতায় ভুগছেন ৬০ হাজার গর্ভবতী নারী

গাজ্জা উপত্যকায় নারীদের দুর্দশার বর্ণনা দিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা।

তিনি বলেন, অনিরাপদ, অস্বাস্থ্যকর ও বিরূপ এই ভূখণ্ডে প্রতি মাসে পাঁচ হাজার নারী সন্তান জন্ম দিচ্ছেন। প্রায় ৬০ হাজার নারী এখন সেখানে গর্ভবতী অবস্থায় রয়েছেন প্রয়োজনীয় স্বাস্থ্য পরিচর্যার সুবিধা ছাড়াই। এসব গর্ভবতী নারী এখন প্রচণ্ড অপুষ্টি ও পানিশূন্যতার শিকার।

আজ শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আশরাফ আল-কুদরা বলেন, আমরা নারীদের নিয়ে কাজ করা সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি ফিলিস্তিনি নারীদের পাশে দাঁড়ানোর জন্য ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এদিকে মিশরে থাকা হামাস প্রতিনিধি দলের সদস্যরা কোনো রকম চুক্তি ছাড়াই দেশটির থেকে ফিরে এসেছে। তবে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনা হবে বলে জানা গেছে।

অন্যদিকে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরে সামরিক বাহিনীর অভিযানের বিষয়ে তার অবস্থানে অটল রয়েছেন। তিনি জানান গোটা গাজ্জা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযান চলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ