spot_img
spot_img

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের নির্যাতন করছে ইসরাইলী বাহিনী

পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ওপর নির্যাতন চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিদের বাধা দেয় ইসরাইলী বাহিনী এবং তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে।

ঘটনার পর দখলদার বাহিনী ওই এলাকা ঘিরে তল্লাশি চৌকি বসিয়েছে বলে জানা গেছে।

ওয়াফা বলেছে, পবিত্র রমজান মাস সামনে রেখে ইসরাইলী বাহিনী আল-আকসা মসজিদের গেট এবং ওল্ড সিটিতে কঠোর সামরিক ব্যবস্থা অব্যাহত রেখেছে।

পশ্চিমতীরের নাবলুস, হেবরন, বেথেলহেম, রামাল্লাহ ও কালকিলিয়া শহরেও রাতভর ও সকালে অভিযান ও কিছু ক্ষেত্রে আটকের খবর পাওয়া গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ