সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিট গঠন

নারী সম্মেলনে নারীদের মতামত, গোপন ভোট ও পরামর্শের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিট গঠন করা হয়েছে।

আজ শনিবার (৮ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় এক মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ও মহিলা ইউনিট গঠন উপলক্ষে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়ার তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সম্মেলনে মাওলানা গাজী আতাউর রহমান মিসেস নুরুস সাবিহাকে মুয়াল্লিমা, মিসেস কোহিনুর বেগমকে সহ-মোয়াল্লিমা ও মিসেস হাফেজা বুশরাকে সমন্বয়কারী করে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

প্রধান অথিতির বক্তব্যে মাওলানা আতাউর রহমান বলেন, নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন ও কণ্যার উন্নয়ন নিয়ে আধুনিক সভ্যতা অনেক কাজ করলেও বাস্তবতা হলো, নারীর অবস্থা দিনের পর দিন খারাপ হয়েছে। নারীর অধিকার, নিরাপত্তা আরো বিঘ্নিত হয়েছে। বৈষম্য আরো বেড়েছে, কণ্যার অবনতি হয়েছে। কারণ পশ্চিমা সভ্যতা নারীকে পণ্য ও পণ্য বিক্রির আকর্ষক করে তুলেছে এবং নারীকে মূল্যায়ণ করেছে তার বস্তুগত উৎপাদন সক্ষমতার ভিত্তিতে।

তিনি বলেন, এর মোকাবিলায় ইসলাম নারীকে আত্মিক-পারিবারিক বন্ধনজনিত ক্ষমতায় মূল্যায়ন করে এবং নারীর অবস্তুগত ক্ষমতাকে বিবেচনা করে নারীর সম্মান-মর্যাদা ও অধিকার নিশ্চিত করে। ইসলামের পরিমণ্ডলে নারী এতোটাই ক্ষমতাবান যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরুষের সামগ্রিক মর্যাদা নারীর মূল্যায়ণের সাপেক্ষে নির্ধারণ করেছেন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন দেশের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, বোধ-বিশ্বাসের ভিত্তিতে নারীকে তার প্রাপ্য অধিকার, সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাজ করছে। কন্যার উন্নয়নে সংস্কৃতিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে।

মাওলানা আতাউর রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সচেতন নারী সমাজকে সক্রীয়ভাবে গঠনমূলক ভূমিকা পালনের এখনই সময়।

তিনি নারীদের মধ্যে দীনি দাওয়াত সম্প্রসারন করে সর্বত্র মহিলা ইউনিট গঠন তৎপরতাকে আরো জোরদার করার আহবান জানান।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img