spot_img
spot_img

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরা শহরে বোনের শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর চিকিৎসা দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন এই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি।

শনিবার (৮ মার্চ) দুপুরে এই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারকে সহায়তার আশ্বাস দেন তিনি।

আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোন কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা ক্রিটিক্যাল। গতকাল রাত থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তার অবস্থা ভালো না।

তিনি বলেন, ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিল। আমরা দেখেছি তার গলায় একটা দাগ রয়েছে। চিকিৎসকরা বলছেন, গলা চেপে ধরার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে। এ কারণে তার সমস্যাগুলো আরও বেশি হচ্ছে।

শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের কথা জানিয়ে হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান বলেছেন, ওই বোর্ডে চারটি বিভাগের চিকিৎসকরা আছেন। আমাদের শিশু বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া পেডিয়াট্রিক সার্জারি, গাইনি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসকরা আছেন। তারা আজ মিটিংয়ে বসেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ