১৪৪৩ হিজরি সনের সাদকাতুল ফিতরের হার নির্ধারণে আগামীকাল শনিবার (৯ এপ্রিল) জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে
আজ শুক্রবার (৮ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।










