spot_img
spot_imgspot_img

ফায়ার সার্ভিসে হামলা পরিকল্পিত হতে পারে : ডিএমপি কমিশনার

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলাটি পরিকল্পিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে বিক্ষিপ্ত কিছু জনতা হামলা করেছে। এ সময় অফিস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে এফডিসিতে এক অনুষ্ঠান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, হামলার ও ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি। তাদের উদ্দেশ্য কী ছিল খতিয়ে দেখা হচ্ছে। তথ্য পেলে জানাব।

পুলিশ কমিশনার বলেন, বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লাগে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় ঢাকায় আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের ধরার বিষয়ে গোলাম ফারুক বলেন, তাদের আইনের আওতায় আনতে সময় লাগছে। কারণ তারা স্বাভাবিক মোবাইল বা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ