spot_img
spot_img

ন্যাটোতে যোগ দিয়েই ইসরাইলী ক্ষেপণাস্ত্র কিনছে ফিনল্যান্ড

ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছ থেকে “ডেভিড স্লিং” নামের একটি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা ঘোষণা করেছে।

বুধবার ফিনল্যান্ড ঘোষণা করেছে যে, তারা ইসরাইলের “ডেভিড স্লিং” আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে। এজন্য তারা ইসরাইলের সাথে ৩৪৪ মিলিয়ন ডলারের একটি চুক্তি করতে যাচ্ছে।

ন্যাটো সামরিক জোটে যোগদানের এক দিন পরই এমন ঘোষণা দিলো উত্তর ইউরোপের দেশটি।

ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যানেট্টি কাইক্কোনেন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে অতি উচ্চতায় যেকোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হবে।

তিনি দাবি করেন, আমরা ফিনল্যান্ডের প্রতিরক্ষা শক্তির উচ্চাভিলাসী ও দীর্ঘমেয়াদি উন্নয়ন কাজ করতে বদ্ধপরিকর।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ