spot_img

ইনসাফপূর্ণ সমাজ গঠনে শ্রমিকদের কাজ করতে হবে : মাওলানা মোসাদ্দেক বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাাদনী বলেছেন, শাসক গোষ্ঠীর মিথ্যার উন্নয়নের জোয়ারে দেশ ভাসলেও সারাদেশে অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে। শ্রমিকরা খাবারের কষ্ট পাচ্ছে। উন্নয়নের যে সব কথা শোনা যায় তা নির্দিষ্ট লোকজনের উপকারে কাজে আসতেছে। সাধারন মানুষের উপকার হচ্ছে না।

বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমি এ ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখি। এখানে কোন বিশেষ গোষ্ঠি শ্রমিকদের প্রতি জুলুম করছে। ক্ষমতাসীনদের সুবিধা আদায় করে নিচ্ছে। তাই ইনসাফপূর্ণ সমাজ গঠনে শ্রমিকদের কাজ করতে হবে।

আজ শনিবার (৮ এপ্রিল) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত “দারিদ্র দূরীকরণে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মোসাদ্দেক বিল্লাহ বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমিকরা লাঞ্চিত-বঞ্চিত ও অবহেলিত। বিভিন্ন মিল-কারখানায় সামান্য অজুহাতে শ্রমিক হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। ঈদের আগেই শ্রমিকদের বকেয়া ও বেতন-বোনাস পরিশোধ করতে হবে। মাহে রমজান আসছে তাকওয়া অর্জনের জন্য। রমজানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, বাংলাদেশ ডেমোক্রেটিক মূভমেন্ট-এর সভাপতি এডভোকেট মোহাম্মদ আলমগীর, শ্রমিক মজলিসের প্রশিক্ষণ সম্পাদক হেলাল উদ্দিন, ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশন-এর সভাপতি শাহজাহান ভূইয়া, আমীর আলী হাওলাদার, ও সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, এসিসট্যান্ট সেক্রেটারী ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এইচএম রফিকুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব কামাল উদ্দিন, শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা গোলাম কিবরিয়া, সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম ও কেন্দ্রীয়
অন্যান্য নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ