spot_img

ব্যারিস্টার তুরিনের ল্যাপটপ-মোবাইলে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে

আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, তুরিন আফরোজের বাসায় তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। সেগুলো চেক করে দেখা গেছে তার ফেসবুকে অনেক সরকারবিরোধী প্রচারণা রয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি এ তথ্য পাওয়া যায়।

ডিসি মহিদুল ইসলাম জানান, উত্তরায় আব্দুল জব্বার (২১) নামের একজন ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সরকারবিরোধী প্রচারণার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মহিদুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ