spot_img
spot_img

করোনা থেকে বাঁচতে গোমূত্র পান করার নির্দেশ দিলেন বিজেপি নেতা

ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি নেতা করোনা ঠেকাতে গোমূত্র পানের পরামর্শ দিলেন। গোমূত্র পানের নিয়ম-কানুনসহ বাতলে দিয়েছেন এই নেতা। নির্দিষ্ট সময়ে গোমূত্র পানের জন্য সকলকে আহ্বান করেছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ওই নেতার দাবি, করোনা ঠেকানোর অব্যর্থ ওষুধ গোমূত্র। শুধু করোনাই ঠেকাবে না, শরীরকেও চাঙ্গা রাখবে ওই টোটকা।

শুক্রবার (৭ মে) একটি ভিডিওর মাধ্যমে এই কাণ্ড ছড়িয়ে পড়ে দেশটিতে। পরামর্শক উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার বিজেপি নেতা সুরেন্দ্র সিং এই ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।

সুরেন্দ্রের কথায়, গোমূত্র করোনা সংক্রমণ রুখতে সক্ষম। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরও তিনি নাকি ওই গোমূত্র পান করেই সুস্থ রয়েছেন বলে দাবি তার।

ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা গিয়েছে, সকাল বেলা ঘুম থেকে উঠে খালি পেটে গোমূত্র সেবন করতে হবে। দু-তিন চামচ গোমূত্র এক গ্লাস জলে মেশাতে হবে। তারপর এক ঢোকে সেই জল উদরস্থ করতে হবে। তবে এই টোটকা সেবন করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়মের কথা বলেছেন ওই নেতা।

তার দাবি, গোমূত্র পানের আধঘণ্টা পর্যন্ত কোনও কিছু খাওয়া বা পান করা যাবে না। সুরেন্দ্রর কথায়, বিজ্ঞানে বিশ্বাস করুন আর না করুন, গোমূত্র করোনা রুখতে সক্ষম।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা গিয়েছে, শুধুমাত্র করোনা নয়, হৃদপিন্ডের রোগ সারাতেও গোমূত্রের জুড়ি মেলা ভার। এমনকী, তিনি রামদেবের সংস্থার গোমূত্র সেবনের পরামর্শ দিয়েছেন। স্বাভাবিকভাবেই তার এই টোটকা ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ