সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি-দুর্নীতিবাজ বিএনপি-জামায়াত যেন আর ক্ষমতায় আসতে না পারে।
রোববার (৭ মে) লন্ডনের ম্যারিয়েট হোটেলে এক নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেন এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর চলমান যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে এদিন লন্ডনে স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। পাশাপাশি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পার্থক্য তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বরেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত আগামী দিনে আবারও ক্ষমতায় আসলে, দেশকে আগের মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।











