গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র হিসেবে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের করা হাইকোর্টে রিট খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার সিন্ধান্ত বহাল থাকছে।
সোমবার (৮ মে) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
আদেশ শেষে জাহাঙ্গীর আলম জানান, উচ্চ আদালতে আপিল করবেন তিনি। এছাড়া মায়ের পক্ষে থেকে কাজ করবেন বলেও জানান তিনি।










