ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন রয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি।
আজ সোমবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭০ জন এবং অন্যান্য বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।











