spot_img
spot_img

বিএনপি কোনো রাজনৈতিক দল না, বিচ্ছিন্নতাবাদী দল: এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, নির্বাচন প্রতিহতের নামে এমন কোনো সন্ত্রাস নেই যা বিএনপি করেনি। তারা একটি বিচ্ছিন্নতাবাদী দল, তাদের কোনো রাজনৈতিক দল বলে আমি মনে করি না।

সোমবার (৮ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, আন্দোলন করতে শক্তি লাগে, মানুষের ভালোবাসা লাগে। বিএনপির আন্দোলনের শক্তি তো নাই, এমনকি মানুষের ভালোবাসাও নাই।

তিনি আরও বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া ব্যক্তি জীবনে কতটা নির্লোভ ও নিরহংকারী ছিলেন তা নতুন করে বলার কিছু নেই। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও তিনি ছিলেন সাদামাটা এক মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধুর জামাতা হয়েও অতি সাধারণ জীবনযাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হওয়া সত্ত্বেও তিনি কখনই ক্ষমতার ব্যবহার করেননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ