spot_img
spot_img

শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হেফজতের

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে হেফাজতে ইসলামের প্রতিনিধিদলের পক্ষে তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকে এসব কথা বলেন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, মামলাটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউশন কাজ করছে। সিটি করপোরেশনের গাড়িতে করে লাশ গুম করা ছাড়াও আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এ মামলা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যেভাবে কাজ চলছে, সেজন্য প্রসিকিউনশ, তদন্ত সংস্থা ও সরকারের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানায় হেফাজতে ইসলাম।

ইসলামাবাদী বলেন, বলেন, চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তৎকালীন হাসিনা সরকার যে ম্যাসাকার করেছিল, এটার যাবতীয় তথ্য-উপাত্তের ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে। আগামী ৭ জুন এটার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।।

তিনি বলেন, শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্য, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর যেসব কর্মকর্তা সেদিন এ দেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র মানুষের ওপর এ রকম গণহত্যা চালিয়েছেন, তাদের সবাইকে যেন এই বিচারের মুখোমুখি করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনিআরও বলেন, ভবিষ্যতে আর কেনো স্বৈরশাসকই যেন এ ধরনের ঘটনা ঘটতে না পারে, এ ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ