spot_img
spot_img

ইসরাইল মানববিদ্বেষী রাষ্ট্র, তারা গণহত্যা চালাচ্ছে: উত্তর কোরিয়া

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংস হত্যাকাণ্ড প্রসঙ্গে উত্তর কোরিয়া বলেছে, ইসরাইল একটা মানববিদ্বেষী রাষ্ট্র। তারা মানবতাবিরোধী অপরাধ করছে। গণহত্যা চালাচ্ছে। শিশুদের টার্গেট করছে।

শুক্রবার (৪ জুন) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের একটি চরম মানববিদ্বেষী রূপ রয়েছে। সেইসঙ্গে রয়েছে ভূখণ্ড বিস্তারের চরম উচ্চাভিলাস। দেশটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে লিপ্ত এবং অন্য জাতি ও দেশগুলোর ওপর দমন-পীড়ন চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, পুরো গাজা উপত্যকা কসাইখানায় পরিণত হয়েছে। সেখানে শিশুদের গণহত্যা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ।

এর আগে পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ এলাকায় নতুন করে ইসরাইলের দখলদারির জেরে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে চলতি মাসের শুরুর দিকে (১০ মে) ‘অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস’ নামে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। বিরামহীন বিমান হামলার সঙ্গে সঙ্গে চালায় স্থল আগ্রাসন। টানা ১১ দিনের আগ্রাসনে শিশু ও নারীসহ
অন্তত ২৫৪ ফিলিস্তিনি শহীদ হন। আহত হন আরও এক হাজার ৯৪৮ গাজাবাসী। এছাড়া ফিলিস্তিনিদের শত শত ঘরবাড়ি ও অফিস ধ্বংস করেছে ইসরাইল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ