spot_img
spot_img

ইসলাম অবমাননার অপরাধে বিজেপি নেতা গ্রেপ্তার

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অপরাধে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব মোর্চার এক নেতাকে গ্রেফতার করেছে দেশটির উত্তর প্রদেশের কানপুর পুলিশ।

হিন্দুত্ববাদী বিজেপির যুব শাখার এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টের মাধ্যমে দেশের মুসলিম সম্প্রদায়কে উস্কে দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল।

মঙ্গলবার (৭ জুন)সংবাদ সংস্থা এএনআই ও টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনেে এই তথ্য জানা যায়।

কানপুরের পুলিশ জানায়, টুইটারে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার কারণে বিজেপির যুব সংগঠনের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। হরসিত শ্রীবাস্তব গ্রেপ্তারের আগেই ওই টুইট সরিয়ে ফেলেছেন বলেও জানায় পুলিশ।

কানপুর পুলিশ কমিশনার বিজয় মীনা বলেছেন, যারা ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করবে,আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ