spot_img
spot_img

বিজেপিকে ভেজাল সরকার বললেন মমতা

কেন্দ্রীয় সরকারকে ভেজার বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, মনে রাখবেন আজকে একশো শতাংশের উপরে ৫০০ টাকার নোট জালিয়াতি হয়ে গেছে, ভেজাল তৈরি করেছে। দু’হাজার টাকার নোট ভেজাল তৈরি করেছে। বিজেপি সরকারকে আগে বলতাম জুমলা সরকার। কিন্তু এখন বলি ভেজাল সরকার।

মঙ্গলবার (৭ জুন) আলীপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কর্মী জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, আপনার কী দোষ? ব্যাংক যদি আপনাকে দুনম্বরি টাকা দেয়? আপনি ওই টাকা নিয়ে জিনিস কিনতে গেলে পুলিশ আপনাকে ধরে বলবে টাকাটা তো জাল! কিন্তু জালটা হবে কোত্থেকে? কোথা থেকে এসেছে জাল নোট? আপনি যখন নোট বাতিল করেছিলেন, সবার টাকা টাকা ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু তারপরে কেন পদক্ষেপ গ্রহণ করেননি? কেন আপনি বাজারে ভেজাল নোট ছেড়ে দিয়েছেন?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ