spot_img
spot_img

পাবজি খেলতে বাধা দেওয়ায় মাকে গুলি করে হত্যা

মোবাইলে পাবজি খেলতে বাধা দেওয়ায় রাগে ও ক্ষোভে ঘুমন্ত মায়ের মাথায় গুলি করে হত্যা করেছে দশম শ্রেণিতে পড়া ১৬ বছরের কিশোর।

ঘটনাটি ঘটেছে শনিবার (৫ জুন) রাতে ভারতের লখনউ-এর পঞ্চমখেদা যমুনাপুরম কলোনিতে।

মৃত মায়ের নাম সাধনা সিংহ বয়স ৪০ বছর। আর কিশোরের বাবা নবীন সিংহ সেনাবাহিনীর সুবেদার মেজর (জেসিও)। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের আসানসোলে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাধনা দুই সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে বাড়িতে থাকা কিশোরের বাবা নবীনের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করে মায়ের মাথা লক্ষ্য করে গুলি চালায় সে। ঘটনাস্থলেই মা সাধনার মৃত্যু হয়। এরপরই ছোট বোনকে হুমকি দিয়ে অন্য ঘরে শুতে চলে যায় সে কিশোর। সকালে ঘুম থেকে ওঠার পর বোনকে আবারও হুমকি দেয় সে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ