spot_img

বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহত আইসিইউতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত চমেক হাসপাতালের আইসিইউতে মাসুদ রানা (৩৭) নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সীতাকুণ্ড ট্রাজেডিতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

চমেক হাসপাতালের আইসিইউর বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুনুর রশিদ বলেন, আশঙ্কাজনক অবস্থায় মাসুদ রানাকে আইসিইউতে আনা হয়। গভীর রাতে তিনি মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ