রাশিয়া ইউক্রেন সেনা সদস্যদের ২১০টি লাশ হস্তান্তর করেছে।
বুধবার (৮ জুন) ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এক প্রতিবেদনে এ জানিয়েছে সিএনএন।
টুইটারে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, মারিউপোলে নিহত যোদ্ধাদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ২১০ জনের মরদেহ ফেরত হয়েছে। তাদের অধিকাংশই আজভস্টলের প্রতিরোধ যোদ্ধা।











