spot_img

ছাত্রলীগ বই-কলম বাদ দিয়ে অস্ত্র হাতে নৈরাজ্য সৃষ্টি করে চলছে

ছাত্রলীগ বই-কলম বাদ দিয়ে হাতুড়ি, রাম দা ও আগ্নেয়াস্ত্র হাতে উঠিয়ে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে বলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (৮ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ছাত্রলীগ এখন চাঁদাবাজ আর দানবলীগে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ২০০৯-এ আপনি ক্ষমতায় আসার পর ছাত্রলীগের হাতে বই কলম তুলে দেন। কিন্তু আমরা দেখতে পাই, ছাত্রলীগ বই-কলম বাদ দিয়ে সারাদেশে দেশীয় অস্ত্র, হাতুড়ি, রাম দা ও আগ্নেয়াস্ত্র হাতে উঠিয়ে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে।

ডা. জাফরুল্লাহ বলেন, মঙ্গলবার বিকালে মধ্যযুগীয় কায়দায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রামে বিরোধী দলের নেতৃবৃন্দের ওপর হামলা করে ও তাদের বহনকারী গাড়ি ব্যাপক ভাঙচুর করে। বাংলাদেশের সিনিয়র নাগরিকগণ বারবার ছাত্রলীগের লাগাম টেনে ধরার জন্য অনেক বিবৃতি ও বক্তব্য দিয়েছেন। কিন্তু দেশবাসী অতীতে দেখেছেন ছাত্রলীগ কর্তৃক নিরাপদ সড়ক আন্দোলনে কোমলমতী স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ওপর হাতুড়ি ও হকিস্টিক দিয়ে রক্তাক্ত করার সচিত্র ছবি ও সংবাদ। দেশ ও বিদেশে মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনেও ছাত্রলীগের সশস্ত্র হামলায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে সাধারণ ছাত্র-ছাত্রীরা নির্মম হামলা ও নির্যাতনের শিকার হয়েছিল।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতদের প্রতি সহমর্মিতা জানাতে ও আহতদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জোনায়েদ সাকির উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ