spot_img
spot_img

আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় তত্ত্বাবধায়ক সরকার: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিশ্ব সমুদ্র দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। তারা (বিএনপি) যেসব দেশের কাছে ধরনা দেয়, সেসব দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেই গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং বিষেয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সুবিধা পেয়ে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন মসজিদ, মন্দির, বাসা-বাড়িতে এসি চালায়। দেশ এখন শতভাগ বিদ্যুতের আওতায়। ১৪ বছর আগেও এগুলো ছিল না। তাহলে কি আমরা ভুল করেছি? না আমরা ভুল করি নাই। এ বিদ্যুৎ অসুবিধা সাময়িক। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ