হজ্ব পালনের সুযোগ দিতে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকারের শীর্ষ নেতাদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো ইউএন সিকিউরিটি কাউন্সিল বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
সম্প্রতি নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে মুসলিমদের অন্যতম ফরজ বিধান হজ্ব পালনকে কেন্দ্র করে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকারের শীর্ষ নেতাদের উপর থেকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানায় বৈশ্বিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ সংস্থাটি।
বিবৃতিতে তালেবান শীর্ষ নেতা ও আফগান স্বররাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দীন হক্কানী, উপ-প্রধানমন্ত্রী (রাজনৈতিক) মাওলানা আব্দুল কবির, গোয়েন্দা প্রধান মোল্লা আব্দুল হক ওয়াসিক, হজ্ব ও ধর্মমন্ত্রী মাওলানা নূর মুহাম্মদ সাকিবের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা আসার পূর্বেই গত ৫জুন প্রথমবারের মতো স্বররাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দীন হক্কানীর নেতৃত্বাধীন আফগান শীর্ষ নেতা বিশিষ্ট উচ্চ পর্যায়ের সরকার প্রতিনিধি দল আরব আমিরাত সফর করে। সফরে দেশটির প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন যায়েদ আলে নাহিয়ানের সাথে সিরাজুদ্দীন হক্কানীর প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: আল ইমারাহ











