spot_img
spot_img

সড়কের বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহীর প্রশাসক, নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী। তবে একই সফরের অনুমতি পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট।

সোমবার (৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো রাজশাহী সিটি করপোরেশনের দুই কর্মকর্তার ভ্রমণ প্রস্তাবের সারসংক্ষেপে সরকারপ্রধানের নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয়, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ, প্রয়োজনে যেতে পারেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের সঙ্গে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিত হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেন।

সিগনেফাই বাংলাদেশ লিমিটেড কোম্পানির আমন্ত্রণে ‘সিগনেফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার’ পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শিখতে ফ্রান্সে যেতে চেয়েছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট।

তাদের ফ্রান্স সফরের প্রস্তাবটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

এর আগে মশক নিধনের পদ্ধতি দেখতে চট্টগ্রামের মেয়রের আমেরিকা সফরের একটি প্রস্তাবও নাকচ করে দেন প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ