শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বন্দুকধারীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি হওয়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
শুক্রবার (৮ জুন) নারা মেডিকেল ইউনিভার্সিটি হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে শুক্রবার (৮ জুলাই) সকালে পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতাকালে আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হোন তিনি।
চিকিৎসকেরা সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আবের ঘাড় থেকে ৫ সেন্টিমিটারের ২টি বুলেট বের করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর পর তিনি সবল ও সজাগ থাকলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে নিতে নিতে তিনি জ্ঞান হারিয়েছিলেন।
গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক বন্দুকধারীকে আটক করতে সক্ষম হোন আবের বিশেষ নিরাপত্তা ইউনিটের সদস্যরা।
প্রাথমিক তদন্তের রিপোর্টে বলা হয়, আটককৃত ব্যক্তি হলেন, ২০০৫ সালে অবসরে যাওয়া জাপান নৌবাহিনীর মেরিটাইম সেলফ-ডিফেন্সের নৌ-কর্মকর্তা তেতসুয়া ইয়ামাগামী। গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত বন্দুকটি ছিলো একটি হাতে বানানো শক্তিশালী বন্দুক।
পুলিশী জেরায় আটককৃত ইয়ামাগামী বলেন, প্রধানমন্ত্রী শিনজোর প্রতি আমি অসন্তুষ্ট ও হতাশ ছিলাম তাই তাকে হত্যা করার সিদ্ধান্ত নিই। তবে তার রাজনৈতিক মূল্যবোধের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই আমার।
অপরদিকে বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শিনজো আবের মৃত্যুতে শোকও প্রকাশ করেন তারা।
সূত্র: বিবিসি।












