spot_img
spot_img

আফগানস্তানে শক্তি প্রদর্শনের চেষ্টা করলে ভারতের জন্য ফলাফল ভালো হবে না: সুহাইল শাহীন

ভারত যদি আফগানস্তানে সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে তাহলে তার ফলাফল ভালো হবে না বলে ‍হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আফগান সরকারের নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সুহাইল শাহীন।

এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে জানা যায়।

সুহাইল শাহীন বলেন, ভারত আফগানস্তানে যদি সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, এর ফল ওদের জন্যই ভাল হবে না। আফগানস্তানে অন্য দেশের সেনা থাকলে কী হতে পারে তা আগেই দেখা হয়ে গিয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের মাটি সবার জন্য সুরক্ষিত। এমনকী আফগানিস্তানে রাষ্ট্রদূতরাও সুরক্ষিত। আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করছি।

এদিকে ভারত বিগত কয়েক বছরে আফগান জনগণের পাশে দাঁড়ানোয় দেশটির প্রশংসাও করেছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ