ওমান তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে বলে দাবি করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ভবিষ্যতে ইসরাইলের সাথে যে সব আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হবে তার মধ্যে ওমানও আছে বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও শান্তি প্রক্রিয়া বিভাগের প্রধান ইলিয়াভ বেঞ্জামিন বিভিন্ন গণমাধ্যমকর্মীদের এক ব্রিফিংয়ে বলেন, ইসরাইল এ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে। ইসরাইলের আশা নতুন কোনো দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা।
তিনি বলেন, আমরা মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশের সাথে কথা বলছি। তাদের প্রত্যেককে এ বিষয়টা নিশ্চিত করতে হবে যে কখন তারা ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবেন।
আর এ সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া কিভাবে সামনে অগ্রসর হবে তাও এসব দেশেকে নির্ধারণ করতে হবে। আমরা সব দেশকে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে বলেছি। আর ওমানের সাথেও আমাদের সহযোগিতামূলক সম্পর্ক আছে।











