spot_img

ধর্ম মেনে চললে সমাজে অশান্তি কমে আসবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, ধর্ম মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সবাই নিজ-নিজ ধর্ম মেনে চললে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি কমে আসবে।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে ভার্চুয়ালি মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের ‘দুর্গাপূজা’ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের ‘সনাতন’ ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে ‘পূজা’ উদযাপন করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকার দিনরাত কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর এবং জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ