spot_img

প্রতিবেশী বললেই অনেকে ভাবেন শুধু ভারতের কথা বলছি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রতিবেশী দেশের কথা বললেই অনেকে মনে করেন এই বুঝি ভারতের কথা বলছে, আসলে শুধুমাত্র ভারতই আমাদের প্রতিবেশী দেশ নয়। নেপাল, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াও আমাদের প্রতিবেশী। আমাদের সৃষ্টিকর্তা বলেছেন প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে। আমাদের প্রধানমন্ত্রীও প্রতিবেশীদের প্রতি উদার। আমরা চাই এই সম্পর্ক ভবিষ্যতে আরও বাড়বে।

শুক্রবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, আমরা বেশিদিন মন্ত্রী থাকতে চাচ্ছি, বিষয়টা এমন না। সমাজের উন্নয়নের জন্য আমাদের স্থিতিশীল চিন্তা থাকতে হবে, এটাই হলো মূখ্য বিষয়। আমরা যদি স্থিতিশীলতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে না থাকি তবে আমাদের অবস্থা খারাপ হতে পারে, এমনকি পরাধীনতাও আসতে পারে। সেটা শারীরিকভাবে না হলেও অর্থনৈতিকভাবে কিংবা সামাজিকভাবেও হতে পারে।

তিনি বলেন, আমাদের সরকার ওপেন পলিসিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী ঘরের ভেতরে নয়, উঠানে কাজ করায় বিশ্বাসী। যার ফলে তিনি কী করছেন না করছেন সব আমরা দেখতে পাই। আপনারা সরকারের সব ধরনের তথ্য আমাদের কাছে চাইতে পারেন, আমরা যদি না দিই, তাহলে আইনের মাধ্যমে আমাদের বাধ্য করতে পারেন। প্রধানমন্ত্রী যথেষ্ট আধুনিক একজন মানুষ। তিনি আরও আধুনিক হতে চান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ