পরকীয়ার অভিযোগে ২৭ বছর বয়সী বিবাহিত এক ব্যক্তি ও তার ৩৩ বছরের প্রেমিকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত।
অভিযুক্ত ব্যক্তির স্ত্রী তাকে ক্ষমা করলেও তার শ্বশুর মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তার শ্বশুরের কাছে ভিডিওসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকায় আদালত তা বহাল রাখে।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ও তার পরোকীয়া প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু প্রমাণ আদালতের কাছে তুলে ধরেন ভুক্তভোগী ওই গৃহবধূ। পরে আদালত মামলাটির তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে এই রায় প্রদান করেছে।











