spot_img
spot_img

ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে ৪ সেনা নিহত

ভারতীয় রাজ্য ছত্তিশগড়ের সুকমা জেলায় আধাসামরিক বাহিনীর একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে চার সিআরপিএফ কর্মী নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় তিনজন জখম হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশের ইনস্পেক্টর জেনারে (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি বলেন, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত জেলার লিঙ্গামপল্লি গ্রামে সিআরপিএফের ৫০তম ব্যাটালিয়নের ক্যাম্পে ভোর রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্য অনুসারে, একজন জওয়ান তার একে-৪৭ রাইফেল দিয়ে নিজের সহকর্মীদের ওপর গুলি চালালে তাদের মধ্যে চারজন নিহত হন এবং তিনজন জখম হন। অভিযুক্ত জওয়ানকে সাথে সাথে আটক করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ