নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) শরীর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জে সদর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরহাদ হোসেন জানান, ফারদিনের মাথায় ও বুকে অসংখ্য আঘাতে চিহ্ন পাওয়া গেছে। আমরা ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে। আমরা তার ভিসেরা টেস্টের পর বিস্তারিত আরও জানতে পারবো।
এরআগে, সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করা হয়েছে।











