spot_img

অর্থ পাচারকারীরা জাতির শত্রু : হাইকোর্ট

অর্থ পাচারকারীরা জাতির শত্রু বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বেসিক ব্যাংকের অর্থ পাচারের মামলার আসামি মোহাম্মদ আলীর জামিন শুনানিকালে বিচারপতি মুহাম্মাদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেছেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, পাঁচ বছর পার হয়ে গেলেও মামলায় চার্জশিট দিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে কারণে বিচারও শেষ হচ্ছে না।

তখন আদালত বলেন, অর্থ পাচারকারীরা জাতির শত্রু। কেন এসব মামলার ট্রায়াল হবে না? এ সময় দুদককে প্রশ্ন রেখে আদালত বলেন, কেন চার্জশিট দিচ্ছেন না? অর্থ লুটপাট ও পাচারের মামলার সামারি ট্রায়াল হওয়া উচিত। যারা জনগণের টাকা আত্মসাৎ করে, তাদের শাস্তি হওয়া উচিত।

পাশাপাশি আদালত বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা অর্থপাচারের ঘটনায় দায়ের হওয়া সব মামলার সবশেষ তথ্য ২১ নভেম্বরের মধ্যে পেশ করতে নির্দেশ দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দুদককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ