বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জা গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মুসলিম বিশ্বের প্রতি আফগান প্রধান বিচারপতির আহ্বান

গাজ্জা গণহত্যা বন্ধে পুনরায় মুসলিম বিশ্বকে সম্মিলিত প্রচেষ্টার আহবান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধান বিচারপতি শাইখুল হাদীস মাওলান আব্দুল হাকিম হক্কানী।

৫ নভেম্বর এক বিবৃতিতে আফগান প্রধান বিচারপতি বলেন, ফিলিস্তিনের মাজলুম মুসলিমরা বেশ কয়েক দশক যাবত ইহুদিবাদী দখলদারদের নৃশংস হামলার শিকার হয়ে আসছে। হাজার হাজার ফিলিস্তিনি শিশু ও নারী-পুরুষ শাহাদাত বরণ করেছে। গুরুতর আহতের সংখ্যাও অগণিত। একই সময়ে জনসাধারণের ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদ-মাদরাসা ও স্কুলগুলোকেও ইহুদিবাদী দখলদারেরা ধ্বংসযজ্ঞের লক্ষ্যবস্তু বানাচ্ছে। গাজ্জা অবরুদ্ধ করে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে খাদ্য, পানীয়, ঔষধ-চিকিৎসা সামগ্রী ও বিদ্যুতের মতো মৌলিক চাহিদা ও অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। যা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ আদালত ইহুদিবাদী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এসব জঘন্য অপরাধের অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। নৃশংসতা থামাতে অস্বীকৃতি জানিয়ে ইহুদিবাদী দখলদার কর্তৃক গণহত্যা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

মাওলান আব্দুল হাকিম হক্কানী বলেন, আমরা দৃঢ়তার সাথে জানাচ্ছি যে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান, ইমারাত সুপ্রিম কোর্ট ও আফগান জনগণ সর্বদা ফিলিস্তিনি ভাইদের পূর্ণ সমর্থন দিয়ে যাবে। সর্বদা তাদের পাশে থাকবে।

গাজ্জা গণহত্যা বন্ধে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক আদালতের প্রতি আহবান জানিয়ে বলা হয়, আমরা পুনরায় পুরো মুসলিম বিশ্বের প্রতি আহবান জানাচ্ছি যে, তারা যেনো ফিলিস্তিনিদের সহযোগিতার উদ্দেশ্যে সম্মিলিত প্রচেষ্টা চালায়। অনুরূপভাবে আন্তর্জাতিক আদালতের প্রতি আমাদের আহবান থাকবে, তারা যেনো ইহুদিবাদী দখলদার কর্তৃক সংঘটিত এসব জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

বিবৃতিতে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা ও নৃশংসতার শিকার ফিলিস্তিনিদের উদ্দেশ্য করে বলা হয়, আমরা আল্লাহ তা’আলার নিকট কামনা করছি তিনি যেনো সকল শহীদদের কবুল করে নেন। তাদের জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ স্থান নসিব করেন। অসুস্থ, জখমী ও আহতদের শেফা নসিব করেন।

শোকসন্তপ্ত ফিলিস্তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, আমরা আহত ও শাহাদাত বরণকারীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কামনা করছি আল্লাহ যেনো তাদের ধৈর্য, সান্ত্বনা ও দৃঢ়তা দিয়ে প্রশান্ত করে দেন। শান্তি ও বিজয় দানের মাধ্যমে তাদের উপর অনুগ্রহ করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ