নাইজেরিয়ার সোকোটো রাজ্যে বাসে বন্দুকধারীদের অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।
ওই বন্দুকধারীরা স্থানীয়ভাবে দস্যু বলে পরিচিত, যারা গত বছরও সহিংস হামলা চালিয়েছে গ্রামবাসীদের ওপর এবং দেশটির উত্তরাঞ্চলে একশর মতো শিক্ষার্থীকে অপহরণ করেছিল।
উত্তর-পশ্চিমাঞ্চলের বোর্নো রাজ্য পুলিশের মুখপাত্র সানুসি আবুবকর জানান, বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে আহত অবস্থায় সাতজন পালিয়ে যান। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।











