spot_img
spot_img

সেনাপ্রধানের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

আজ বুধবার সেনা সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ফিলিস্তিনের ৭ জন ক্যাডেট বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত রয়েছেন, যারা আগামী ১২ ডিসেম্বর ২০২১ তারিখ কমিশন লাভ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ